শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে Fillable Form তৈরী করা যায়

কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে Fillable Form তৈরী করা যায়। প্রথমেই এখান থেকে ডেমো দেখে নিন।
প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড open করুন। তারপর File থেকে Option এ ক্লিক করুন, বুঝতে সমস্যা হলে নিচের চিত্র দেখুন।


তাহলে এই রকম আসবে।


এখান থেকে বাম পাশে Customize Ribbon এ ক্লিক করুন এবং ডান পাশে Main tabs থেকে “Developer”  এ টিক দিন এবং “OK”  করে বেরিয়ে আসুন।

এখন আপনার নিজের মতো করে একটা ফরম তৈরী করুন, অর্থাৎ যে ভাবে একটি CV তৈরী করা হয়, সে রকম একটা তৈরী করুন এবং ডান পাশে ফাকা রাখুন। অর্থাৎ নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকান ইত্যাদি দিয়ে।
এখন মেনু বার থেকে “Developer”  এ ক্লিক করুন। এখোন যেখানে প্রার্থীকে পূরন করতে দিতে চান কার্সর রাখুন এবং চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন পরপর।

এই ভাবে প্রত্যেকটা ঠিক করে নিন, এবং ওখানে বিভিন্ন অপশন পাবেন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।যেমন ড্রপডাউন মেনু, টিক মার্ক ইত্যাদি।
এবার আমরা ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্ট করবো, এই জন্য মেনু বার থেকে Restrict Editing এ ক্লিক করুন।

তাহলে ডান সাইডে এই রকম সাইড বার আসবে

বক্সের ভেতর যেরকম আছে সেইভাবে সেটিং করুন এবং Yes Start Inforcing Prootection এ ক্লিক করুন।
তাহলে দুই বার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে ওকে করুন এবং সেভ করুন।

ব্যাস আপনার কাজ শেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

mobile frp bypass by reset